17 June 2016

ব্যাংকে আসল ও বৈধ এটিএম ব্যবহার নিয়ে হাইকোর্টের রুল -


প্রত্যেক ব্যাংকে আসল বা খাঁটি ও বৈধ উপায়ে আমদানি করা অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুল্ক না দিয়ে অবৈধ উপায়ে আমদানি করা পাইরেটেড এটিএম মেশিন, পুরাতন সফটওয্যার ব্যবহারে গ্রাহকের অর্থ ঝুঁকির মধ্যে-এসব প্রতিবেদন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকা প্রকাশিত এসব প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক রিট করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম এ মুনতাকিম। রিট আবেদনের বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক বলেন, এসব মেশিনে যে কারো টাকা ঝুঁকিতে রয়েছে। 
http://www.w3newspapers.com/bangladesh/#dhaka

ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!



একজন ভিক্ষুকের আয় যে ৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে! এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির পেনাংয়ের সমাজকল্যাণ অধিদপ্তরের এক মুখপাত্র সাইদ সিদুপ জানান, কিছু ভিক্ষুকের দৈনিক আয় ১ হাজার রিংগিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার টাকার বেশি। অর্থাৎ মাসিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা। সাইদ সিদুপ জানান, 'ভিক্ষুকদের কাছ থেকে আমি এ তথ্য পেয়েছি। দানকারীর চেয়েও দানগ্রহীতার আয় বেশি। এদের কারও কারও দৈনিক আয় ১ হাজার রিংগিত বা তার বেশি।' মালয়েশিয়ায় ভিক্ষুক সমস্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান এ মুখপাত্র। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির পর রাস্তার ভিক্ষুকদের উৎখাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১৫০টি অভিযান চালিয়েছে। এতে ২০১ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৪২ জন ছিল স্থানীয় আর বাকিরা বিদেশি। 


মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে ফাহিমকে উপস্থাপন করে ১৫ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারিক হাকিম মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফাহিমসহ ছয়জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ থাকা অন্য আসামিরা হলেন তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০) ও জাহিন (২০)। এ ছাড়া মামলায় অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, মামলায় থাকা আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে গ্রেফতার ফাহিমের কাছ থেকে নিষিদ্ধঘোষিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় জানা গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, কলেজশিক্ষকের ওপর হামলার ঘটনায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুদিন কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এতে বিশেষ কোনো তথ্য বেরিয়ে আসেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানা থেকে ১২ সদস্যের একটি দলসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। গত বুধবার বিকেলে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় ফায়জুল্লাহ ফাহিমকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন। -

রোজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন কথাঃ




প্রশ্নঃ রোযার মাসে আরো কী কী কাজ আছে, যা করা মাকরূহ বা অপছন্দনীয়?
.
উত্তরঃ ড. জাকির নায়েক স্যার
.
রোযার মাসে আরো যে সব কাজ করা মাকরূহ, যা করতে নিরুৎসাহিত করা হয়েছে তা হলো-
.
১। অনেকে আছেন যারা রাতে জেগে থাকার কারণে বা রাতে নামাজ ইবাদত করার কারণে দিনে ঘুমিয়ে কাটায়। এমন করতে নিষেধ করা হয়েছে।
.
২। অলসতার কারণেও অনেকে দিনের বেলা ঘুমিয়ে কাটায়। এমন করা মাকরূহ।
.
৩। অনেকে আছেন যারা দিনের সময় আনন্দ ফুর্তি হইহুল্লোড়, খেলাধুলা, গল্প করে পার করে, তারা রসূলুল্লাহ [ﷺ] – সুন্নাত বিরোধী আরো অনেক কাজ করে থাকে।
.
৪। লোক দেখানোর জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয় এমন ইফতার পার্টির আয়োজন করা।
.
৫। অনেকে আছেন যারা বাড়ির মহিলাদেরকে সাহরি ও ইফতারিতে অনেক বেশি বেশি খাবার আয়োজন করতে বলেন, সে কারণে ‘ইবাদাত বাদ দিয়ে তাদেরকে অধিকাংশ সময় রান্না ঘরে ব্যস্ত থাকতে হয়। এমন করা মাকরূহ।
.
৬। অনেকে আছেন যারা আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের জন্য ঘর সাজাতে ব্যস্ত থাকে।
.
৭। অনেকে আছেন যারা নিজেরকে আল্লাহর ‘ইবাদাত ব্যতীত অন্য অপ্রয়োজনীয় অর্থহীন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন, এমন করতে নিষেধ করা হয়েছে।
.
৮। বাজে বাজে সময় নষ্ট করা।
.
৯। অনেকে আছেন যারা রাতের অধিকাংশ সময় গল্প গুজব করে কাটায়। এমন করাটা মাকরূহ।
.
১০। রাতের অধিকাংশ সময় খাওয়া দাওয়াতে অতিবাহিত করা। আল্লাহর ‘ইবাদাত ব্যতীত যেকোনো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা।
.
১১। অনেকে আছেন যারা রোযার শেষ দশদিনে আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের কেনাকাটায় বেশি ব্যস্ত থাকে। এমন করা মাকরূহ।

ভিডিওটি দেখলে আপনাদের জীবন বদলে যাবে.......